Friday, June 19, 2026

কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতিত্ব, ECI-এর নীরবতা; শেষ হল তৃণমূলের ২৪ ঘণ্টার ধর্না

Date:

Share post:

নির্বাচন কমিশন থেকে তৃণমূলের সাংসদ, নেতাদের শান্তিপূর্ণ আন্দোলনে অমিত শাহের পুলিশের জুলুমবাজি। প্রতিবাদে দিল্লির মন্দির মার্গ থানায় ২৪ ঘণ্টা অবস্থানে ১০ তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বিকালে দলীয় নেতৃত্বের কর্মসূচি অনুযায়ী ধর্না কর্মসূচি শেষ করলেন। তবে নির্বাচন কমিশনের কাছে জলপাইগুড়ির মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়ার আবেদন থেকে তাঁরা যেমন সরে আসেননি, তেমনই কেন্দ্রীয় এজেন্সির চার শীর্ষ আধিকারকের পরিবর্তনের দাবিও তাঁরা জানান মঙ্গলবার।

সোমবার নির্বাচন কমিশনে জলপাইগুড়ির মানুষের জন্য মানবিক আবেদন ও চার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন সদনে যান তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। কমিশনের সদুত্তর না পেয়ে তাঁরা সদনের বাইরে শান্তিপূর্ণ অবস্থানে বসেন। সেখান থেকে দিল্লি পুলিশ তাঁদের প্রথমে টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। সেখান থেকে প্রায় দুঘণ্টা শহরে ঘোরানোর পর নিয়ে যাওয়া হয় মন্দির মার্গ থানায়, দাবি সাংসদ দোলা সেনের। গ্রেফতার বা আটক না দেখিয়ে রাতেও থানায় বসিয়ে রাখে পুলিশ। প্রতিবাদে রাত থেকেই মন্দির মার্গ থানায় অবস্থানে বসেন তৃণমূল নেতৃবৃন্দ।

 

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...