Sunday, June 21, 2026

ফের খোলস ছাড়ছে “জাত গোখরো”! পয়লা বৈশাখ থেকে উত্তরবঙ্গে বিজেপির প্রচারে মিঠুন

Date:

Share post:

রাজনীতির ময়দানে বেশ কয়েক মাস আত্মগোপন করে থাকার পর ফের খোলস ছেড়ে বেরোচ্ছে বঙ্গ বিজেপির “জাত গোখরো” অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার লোকসভা ভোটের প্রচারে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গ দিয়ে প্রচার অভিযান শুরু করছেন মিঠুন চক্রবর্তী। আগামী রবিবার, ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ থেকে শুরু করে টানা তিন দিনের উত্তরবঙ্গ সফরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো এবং সভা করবেন মিঠুন। সাংগঠনিক বৈঠকে কর্মী সমর্থকদের “ভোকাল টনিক” দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গে প্রচারে প্রথম দফায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা, রোড শো-সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন।

২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৭টি আসনই নিজেদের দখলে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যেও মোটের উপর সন্তোষজনক ফলাফল করেছিল। জিতেছিল মোট ১৮টি আসন। এবারও উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে, তাই সেই আবেগকেই ছুঁতে মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির।

 

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...