Saturday, April 4, 2026

Be Cool উদয়ন! ভোটের আগে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

২০২১-এর নির্বাচনে শীতলকুচি ভোটের লাইনে গুলি চলে। প্রাণ যায় অনেকের। কোচবিহারে লোকসভা ভোটের আগে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে লড়াকু নেতা উদয়ন গুহকে (Udayan Guha) শান্ত থাকার পরামর্শ দিলেন তিনি।

শুক্রবার, দিনহাটার প্রচারসভা থেকে মমতা সতর্ক করেন, বিজেপি (BJP) প্রার্থী এলাকায় প্ররোচনা দিতে পারেন। সংহতি ময়দানের সভায় তৃণমূল (TMC) সভানেত্রী বলেন,খা ঠান্ডা রাখুন। ঠান্ডা ঠান্ডা কুল কুল। তার নাম তৃণমূল”

প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে মুখ্যমন্ত্রী। বলেন, “১৭ এপ্রিল বিকেল ৫ টার পর যেন প্রচার না হয়। এটা মাথায় রাখবেন৷ বিএসএফ এর সঙ্গে বোঝাপড়া করে গুন্ডামি করতে বাইক বাহিনীকে অনুমতি দিলে মানুষ আপনাদের জবাব দেবে৷ ছেড়ে কথা বলবে না। সব তথ্য রাখি বলে বলছি। কিসের বোঝাপড়া? টাকার বোঝাপড়া?”




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...