Saturday, March 14, 2026

লোকসভা ভোটের প্রচারে আজ কোচবিহারে রোড শো অভিষেকের 

Date:

Share post:

বাড়ছে জনগণের গর্জন, উত্তরবঙ্গে তৃণমূলের প্রচারে রেকর্ড ভিড়। লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রাক্কালে শনিবার কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার (Jagadish Chandra Barma Basunia) সমর্থনে রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Road Show)। শুক্রবার এই কেন্দ্রে জনসভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার জনসংযোগে পথে নামছেন তৃণমূল কংগ্রেসের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরের তৃণমূল কংগ্রেসের ফল ভাল না হলেও পরবর্তীতে ধূপগুড়ি উপনির্বাচনে ঘাসফুল শিবিরকে জয়ী করেছেন সাধারণ মানুষ। অভিষেকের নবজোয়ার যাত্রা থেকে উপনির্বাচনে সাধারণ মানুষের সমর্থনের যে ছবি দেখা গেছিল শুক্রবারে তারই পুনরাবৃত্তি হয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে। এরপর শনিবার বিকেল ৩টে নাগাদ কোচবিহারে পদযাত্রা করতে চলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে দত্তপাড়া রোড থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত রোড শো করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...