Tuesday, March 31, 2026

“রাজভবনের শুভ বুদ্ধির বিকাশ ঘটবে”: সুপ্রিম হস্তক্ষেপে ৬টি বিশ্ববিদ্যালয় পেতেই উপাচার্যকে আক্রমণ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বড়সড় বিতর্কের মধ্যেই রাজ্যের ৬ টি বিশ্ববিদ্যালয় পাচ্ছেন উপাচার্য। রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে ৬ জন উপাচার্য নিয়োগ করবেন আচার্য সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই ৬ জনের নাম বাছাইয়ের কাজ প্রায় শেষ করে ফেলা হয়েছে। রাজভবন সূত্রে তেমনটাই খবর। দ্রুত ৬ জনকে নিয়োগ করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের। এক সপ্তাহের মধ্যে ছ’জন উপাচার্যকে নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

অপরদিকে, সুপ্রিম এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন আচার্য সি ভি আনন্দ বোসও। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আচার্য বলেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি। এই নির্দেশ কার্যকর করব।” আর আদালতের এই নির্দেশের পরই রাজভবনকে খোঁচা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিজের এক্স হ্যান্ডেলে ব্রাত্য লিখেছেন, “ছয় দিয়ে শুরু! নিশ্চয়ই একত্রিশে শেষ হবে! আশা করি সুপ্রিম কোর্ট রাজভবনের কিছুটা শুভ বুদ্ধি বিকাশ ঘটাবে।”

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...