Monday, April 13, 2026

জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর!প্রচারের শেষদিনে ভেটাগুড়িতে ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিন আসনে ভোট গ্রহণ। এই পর্বে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। মাঝে বাকি আর মাত্র দু’দিন। আজ, বুধবার ছিল প্রচারের শেষ দিন। শেষবেলাতেই অশান্তির ছবি। কোচবিহারে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী।

একেবারে শেষবেলার প্রচারে এদিন কোচবিহারের ভেটাগুড়িতে পৌঁছেছিলেন তৃণমূল নেতা জয় ঘোষ। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তাঁর কনভয়ে থাকা গাড়িতেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই ভেটাগুড়িতে ছড়ায় ব্যাপক উত্তেজনা।

তৃণমূলের এক নেতার কথায়, “১০০ ছেলে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আমাদের দিকে তেড়ে আসে, গাড়ি ভেঙে দেয়। তির ধনুক নিয়ে আক্রমণ করে। আমাদের কর্মী বাদশা খানকে মারধর করা হয়।” ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। পরে পুলিশের প্রতিশ্রুতি পেয়ে অবস্থান তুলে নেয় তৃণমূল। কিন্তু ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে এমন ঘটনাকে কেন্দ্রে করে চাপা উত্তেজনা রয়েছে ভেটাগুড়ি সহ আশেপাশের এলাকায়।

 

Related articles

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...