Saturday, June 13, 2026

‘ সব ভুয়ো, আমার, রাহুল ভাই বা অজিত ভাইয়ের মুখ থেকে না শুনলে, কোনও কথাই বিশ্বাস করবেন না’, কোন কথার প্রসঙ্গে বললেন রোহিত

Date:

Share post:

সম্প্রতি শোনা গিয়েছিল, চলতি আইপিএল -এর মাঝে নাকি টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে বসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানে নাকি কে বা কারা ওপেন করবেন তা নিয়ে কথা হয়। এমনকি বলা হয় সেই বৈঠকে হাজির ছিলেন বিরাট কোহলিও। সেই বৈঠককে ভূয়ো বলে উড়িয়ে দিলেন রোহিত শর্মা।

এই নিয়ে রোহিত এক সাক্ষাৎকারে বলেন, “ আমার সঙ্গে কারও দেখা হয়নি। অজিত আগারকার শুনেছি দুবাইয়ের কোথায় রয়েছে। সেখানে গলফ খেলছেন। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে বসে নিজের ছেলেদের খেলা দেখছে। সত্যি বলছি, আমার সঙ্গে কেউ দেখা করেনি।“

এরপরই রোহিত বলেন, “ বিশ্বকাপে কারা ওপেন করবেন, তা এখনও স্থির হয়নি। রাহুল ভাই, অজিত ভাই বা আমি কিছু না বললে সব ভুয়ো। এখনকার আধুনিক সময়ে যদি আমার বা রাহুল বা অজিতের মুখ থেকে না শোনেন, অথবা বোর্ডের কেউ যদি ক্যামেরার সামনে না বলেন, তাহলে কোনও কথাই বিশ্বাস করা উচিত নয়। সেগুলো সবই ভুয়ো।”

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে পন্থের জায়গা পাকা, গুজরাতের বিরুদ্ধে ম্যাচ দেখে মত প্রাক্তন এই ক্রিকেটারের

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...