Tuesday, March 24, 2026

শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

Date:

Share post:

প্রথম দফার ভোটের দিনেই শক্তিপুর (Saktipur PS) ও বেলডাঙা থানার (Beldanga PS) ওসিকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। হিংসা রুখতে ব্যর্থতার কারণ দেখিয়ে এই দুই থানার ওসিকে সাসপেন্ড করল কমিশন। এই দুই থানার ওসির বিরুদ্ধে চার্জশিট তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রাম নবমীতে অশান্তি হয় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও শক্তিপুর থানা এলাকায়। বোমাবাজিও করা হয়। দীর্ঘক্ষণ ধরে কিছু দুষ্কৃতী রামনবমী তিথিতে এই হামলা পরিকল্পিতভাবে চালায়। এই ঘটনার পর কমিশন রিপোর্ট তলব করে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর শুক্রবার কমিশন শক্তিপুর(Shaktipur) এবং বেলডাঙ্গা(Beldanga) থানার ওসিদের সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করে। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন।

কমিশনের(Election Comission) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এই দুই থানার ওসিদের সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে চার্জশিট গঠন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই থানার ওসি(OC) পদে পরবর্তী যোগ্য অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা শুধুমাত্র কোচবিহার কেন্দ্র এলাকা থেকে। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যের ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা শুক্রবার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন- ১০২ আসনে শান্তিন্তেই প্রথম দফার নির্বাচন, কোথায় কত ভোট?

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...