Sunday, June 14, 2026

বহরমপুরে প্রবল চাপে অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের “গো ব্যাক” স্লোগান

Date:

Share post:

নিজের খাসতালুকে বার বার বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বহরমপুরের (Baharampur )প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Ranjan Choudhary)। ফের “গো ব্যাক” (Go Back) স্লোগান শুনতে হল মুর্শিদাবাদের একদা “বেতাজ বাদশা”কে! এই প্রথম নয়, যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁকে “গো ব্যাক” শুনতে হচ্ছে। তৃণমূল (TMC) কটাক্ষ করে বলছে, বিজেপি দালালি করতে গিয়ে পায়ের তলার মাটি সরে গিয়েছে অধীরের। এবার ভোট গোহারা হারবেন তিনি।

আজ, শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে আবারও বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে ”অধীর চৌধুরী গো ব্যাক” স্লোগান।

 

এর আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের রেজিনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, এলাকায় বোমাবাজি এবং দোকান ভাঙচুর হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে “গো ব্যাক স্লোগান” ওঠে। হাসপাতালেই মেজাজ হারিয়ে ফেলেন অধীর চৌধুরী।

তারও আগে গত, শনিবার দুপুরে বহরমপুরের খাগড়ার শান্তি সেবা সংঘ নামে একটি মন্দিরের সামনে দিয়ে অধীর রঞ্জন চৌধুরীর গাড়ি যাওয়ার সময় গাড়ি থেকে স্থানীয়দের উদ্দেশে কটূক্তি করা হয়। সঙ্গে সঙ্গে অধীরকে উদ্দেশ করে “গো ব্যাক স্লোগান” তোলেন স্থানীয় যুবকরা। এর পর গাড়ি থেকে নেমে পড়েন অধীর। স্থানীয় এক যুবককে তিনি চড় মারেন বলে অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় যুবকরা। অধীর সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...