Sunday, June 14, 2026

ভোটের মধ্যে বড় খবর: অভিষেকের উপর হামলার ছক ২৬/১১-র জঙ্গির! কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যে বড় খবর সামনে আনল কলকাতা পুলিশ (Kolkata Police)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ছক ২৬/১১-র মুম্বই হামলার জঙ্গির! মুম্বই (Mumbai) থেকে রাজারাম রেগে নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে জানান হয়, গত সপ্তাহে অভিষেকের বাড়ি রেইকি করে মুম্বইয়ের ২৬/১১-র ওই জঙ্গি। রাজারাম কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিল বলে জানায় কলকাতা পুলিশ। রাজারামকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

২৬/১১-এর মতো হামলার পরিকল্পনা কি কলকাতাতেও করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কলকাতা পুলিশ চাঞ্চল্যকর দাবি, ২৬/১১-এর সন্ত্রাসের সঙ্গে জড়িত অভিযুক্ত রাজারাম রেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং অফিসের উপর নজর রাখছিল। বড় হামলার ছক কষে।

এরপরেই তৃণমূলের তরফে বিজেপি নেতার বিরুদ্ধে তোর দেগে বলা হয়েছে, জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বোমার হুমকির পরেই সন্ত্রাস হামলার পরিকল্পনা করা হচ্ছে।



Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...