Sunday, April 12, 2026

রায় সম্পূর্ণ ভুল! বিজেপিকে আক্রমণ করে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস কল্যাণের

Date:

Share post:

‘এটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়। এই জাজমেন্ট (Judgement) থাকতে পারে না। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High court) ডিভিশন বেঞ্চ (Division Bench) এসএসসি (SSC) নিয়োগ মামলার রায় ঘোষণা করতেই সাফ জানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এদিন হাইকোর্টের (Calcutta High court) রায় প্রসঙ্গে পাল্টা কল্যাণ বলেন, কারও কারও বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু ৭৫ শতাংশ তো অভিযোগেই ছিল না। তাহলে কী করে হয় এই জাজমেন্ট? এরপরই গেরুয়া শিবিরকে আক্রমণ করে কল্যানের কটাক্ষ ভারতীয় জনতা পার্টি (BJP) আসলে সাধারণ মানুষের চাকরি খেতে চাইছে। দেশে এত বেকার থাকলেও বাঙালিদের চাকরি চলে যাক সেটাই বিজেপির মূল উদ্দেশ্য। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে (Supreme court of India) গেলে পাঁচ মিনিটে স্টে হয়ে যাবে।

সোমবার সকালে এসএসসি নিয়োগ মামলার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। এদিনের রায়ে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে এসএসসিকে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে যাঁরা বেআইনি নিয়োগের ফলে চাকরি পেয়েছিলেন তাঁদের চার দিনের মধ্যে বেতনও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই রায় সামনে আসতেই রীতিমতো বিক্ষুব্ধ শ্রীরামপুরের সাংসদ। তবে এদিন এখানেই থেমে থাকেননি কল্যাণ তিনি বলেন, আমি সমস্ত শিক্ষকদের উদ্দেশে বলছি আপনারা নিশ্চিন্তে বসে থাকুন। এই রায় সম্পূর্ণ ভুল রায়। এই রায় সুপ্রিম কোর্টে উঠলে অবিলম্বে স্থগিত হবে।একইসঙ্গে নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না বলেও মনে করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের বিশেষ বেঞ্চে চাকরিপ্রাপকদের হয়ে সওয়াল করেন বিশিষ্ট এই আইনজীবী। একটা সময় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। প্রশ্ন তুলেছিলেন সিবিআই তদন্তের নির্দেশ নিয়েও। এবার হাইকোর্টের রায়ে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার তোড়জোড় শুরু এসএসসির। তবে এদিন রায়দানকে কেন্দ্র করে যাতে কোনওরমক অশান্তি বা গণ্ডগোলের সৃষ্টি না হয়, তার জন্য কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা আদালত চত্বর।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...