Saturday, April 4, 2026

অভিষেকের উপরে হামলার ছককষা রাজারাম কে? ট্রানজিট রিমান্ডে কলকাতা আনল পুলিশ

Date:

Share post:

রেইকি করতে সিদ্ধহস্ত মুম্বাইয়ের রাজারাম রেগে (Rajaram Rege)। এমনকি এই কাজে সে কতটা সফল তার একটা উদাহরণ ২৬/১১ মুম্বাই হামলা (26/11 Mumbai attack)। সেই রাজারামই রেইকি (recce) করেছিল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপর। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়া রাজারাম যেভাবে সফল মুম্বাই হামলার পিছনে ছিল সেভাবেই হামলার ছক কলকাতাতেও কোনও হামলা করার উদ্দেশ্য ছিল না কি না, এবার সেটাই খতিয়ে দেখবে কলকাতা পুলিশ।

২৬/১১ মুম্বাই হামলার অন্যতম চক্রী পাকিস্তানি-আমেরিকান ডেভিড হেডলি (David Headley)। বর্তমানে তিনি আমেরিকার জেলে ৩৫ বছরের সাজায় রয়েছেন। সেখানেই বিচার প্রক্রিয়া চলাকালীন ২০১৬ সালে হেডলি দাবি করেছিলেন তিনি শিবসেনা ভবন ও বাল ঠাকরের (Bal Thackeray) উপর আক্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শিবসেনা ভবনের নিরাপত্তা পেরিয়ে বাল ঠাকরে পর্যন্ত কীভাবে পৌছনোর পরিকল্পনা ছিল হেডলির? আদালতে হেডলিকে জানিয়েছিলেন শিবসেনার কর্মী রাজারাম রেগে তাঁকে সব ধরনের তথ্য সরবরাহ করছিলেন। যদিও প্রাথমিকভাবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছিল খোদ শিবসেনা ও রাজারাম নিজে। তবে ২৬/১১ মুম্বাই হামলার এই সব তথ্য পেশের পরই দেশের ভিতরে থেকে কারা এই দুষ্কৃতি কাণ্ডে মদত দিয়েছিলেন, তাঁদের খোঁজ পেতে হেডলিকে রাজসাক্ষী করা হয় সেই ঘটনার।

সেই সময় রাজারাম দাবি করেছিলেন কয়েক সেকেন্ড তাঁর সঙ্গে হেডলির একবারই কথা হয়েছিল। যদিও হেডলি আদালতে ফের দাবি করেছিলেন আমেরিকায় শিবসেনার (Shiv Sena) জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে প্রাথমিকভাবে বাল ঠাকরেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। সেই সময় রাজারাম তাঁকে সাহায্য করেন। যদিও পরে রাজারামের মারফৎই তিনি জানতে পারেন শারীরিক কারণে বাল ঠাকরের পক্ষে যাওয়া সম্ভব না। সেবার বাল ঠাকরে আমেরিকার সেই অনুষ্ঠানে যোগ দিলে হেডলির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ে যেত, যার কারিগর হতেন রাজারামই।

সোমবার কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) মুরলিধর শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, “কোনওভাবে তিনি (রাজারাম) অভিষেকের ফোন নম্বর ও তাঁর পিএ-র ফোন নম্বর পান। তিনি দেখা করতে চাওয়ার জন্য অনুমতিও চান।” এখানেই কলকাতা পুলিশের আশঙ্কা মুম্বাইয়ের হামলার মতো দেখা করার অছিলায় কোনও অসৎ উদ্দেশ্য ছিল বলেই। ২৬/১১-র ঘটনায় হেডলিকে মদত দেওয়ার পরেও মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের কর্মী হিসাবেই কী বাইরে রয়েছেন রাজারাম রেগে? সেই জোরেই কী এবার কলকাতা ও বাংলার রাজনীতিকদের টার্গেট করার কাজে তাঁকে কেউ ব্যবহার করছেন? ট্রানসিট রিমান্ডে কলকাতায় এনে এবার তদন্ত শুরু করবে কলকাতা পুলিশ। সোমবার তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...