Wednesday, April 8, 2026

বরানগরে লড়াইয়ে নেই সিপিএম, খবরে আসতেই পার্টি অফিসে আগুনের নাটক, দাবি তৃণমূলের

Date:

Share post:

বরানগর বিধানসভার টবিন রোডে ১৮ নম্বর ওয়ার্ডে নোয়াপাড়ায় সিপিএম পার্টি অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই কার্যালয় একইসঙ্গে বরাহনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার সংযোগ কার্যালয়।

বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সিপিএম কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে। যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বরাহনগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তাঁর হুঁশিয়ারি, “তৃণমূলকে বুঝিয়ে দেব, এটা ২০১১-এর সিপিএম নয়, এটা ২০২৪-এর সিপিএম।”

অন্যদিকে, সিপিএমের এই অভিযোগকে পাত্তাই দিচ্ছে না তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, বরানগরে হালে পানি না পেয়ে নিজেদেরকে খবরে আনতে, হাইলাইট করতে সিপিএম পার্টি অফিসে আগুন লাগানোর নাটক করছে।বরাহনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির মুখ্য নির্বাচনী পরামর্শদাতা অঞ্জন পালের কথায়, “হাস্যকর অভিযোগ। বামেরা আমাদের প্রতিপক্ষই নয়। জমানত বাজেয়াপ্ত হবে বলে নাটক শুরু করেছে। এখানে আমাদের প্রতিপক্ষ বিজেপি।”

আরও পড়ুন- চাকরিহারার সংসার ভাসছে, উনি পৈশাচিক আনন্দে ফুর্তি করছেন! অভিজিৎকে তোপ দেবাংশুর

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...