Saturday, June 27, 2026

‘উত্তরাধিকার কর’ নিয়ে মোদির তোপ, পাল্টা জবাব কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আবহে পুরনো কাসুন্দি ঘেঁটে কংগ্রেসের সমালোচনায় সরব নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে ইন্ডিয়া জোটের শক্তিকে ভয় পেয়ে এবার রাজীব গান্ধীর (Rajib Gandhi) প্রসঙ্গ তুলে ‘উত্তরাধিকার কর’ (Inheritance Law)ইস্যুকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি করার অভিযোগ মোদির বিরুদ্ধে। শুধু তাই নয় ভোটারদের মন পেতে দেশের মানুষকে ভুল তথ্য দিচ্ছে বিজেপি (BJP)সরকার বলেও তোপ দেগেছে জাতীয় কংগ্রেস (Congress)।

মোদির অভিযোগ, যখন ইন্দিরা গান্ধী মারা যান, সেই সম্পত্তি তাঁর সন্তানকে দেওয়া হয়। কিন্তু আগে যে আইন ছিল তাতে, সেই সম্পত্তির অংশ সরকারেরও প্রাপ্য থাকত। কিন্তু রাজীব গান্ধী এই কর তুলে দিয়েছিলেন ইন্দিরার সম্পত্তি পেতে। এবার সেই করই নতুন করে চালু করার প্রস্তুতি চলছে। এরপরই কংগ্রেসের তরফে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)বলেন মোদি যা বলছেন সেটা পুরোপুরি মিথ্যে কথা। আসলে মূল এজেন্ডা থেকে মানুষের মন ঘোরাতে এইসব কথা বলছে বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রমেশ বলেন, প্রথমে কংগ্রেসের ইস্তেহারকে সাম্প্রদায়িক রং দিতে চেয়েছিল বিজেপি। সেই কাজে সফল না হওয়ায় এবার মেরুকরণের নতুন ভাষায় কথা বলছেন মোদি। উত্তরাধিকার কর নিয়ে তিনি স্পষ্ট জানান, রাজীব গান্ধী ১৯৮৫ সালে এটা তুলে দিয়েছিলেন। যদিও অরুণ জেটলি ও জয়ন্ত সিনহার মতো বিজেপি নেতারা এই করের পক্ষে ছিলেন। আসলে উত্তরাধিকার কর কংগ্রেস ফিরিয়ে আনতে চায় বলে বিজেপি নির্বাচনের মঞ্চে যে প্রচার করছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে মোদি বুঝে গেছেন যে তাঁর ‘আব কি বার চারশো পার’ কিংবা ‘মোদি কি গ্যারান্টি’র মতো স্লোগান আর চলছে না। তাই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...