Saturday, March 28, 2026

রায়গঞ্জের প্রতিটি বুথেই “বিরাট চমক”! কী জানেন?

Date:

Share post:

রাত পোহালে চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) রাজ্যে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। এই পর্বে উত্তরের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট গ্রহণ। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোটে থাকছে বিশেষ চমক!

এবার রায়গঞ্জের প্রতিটি বুথে থাকবে ২টি করে ব্যালট ইউনিট, দুটি করে ইভিএম। রায়গঞ্জে এবার মোট ২০ জন প্রার্থী। একজন মহিলা আর বাকি সব পুরুষ। সাধারণত কোনও কেন্দ্রে ১৬ জনের বেশি প্রার্থী হলে দুটি করে ব্যালট ইউনিট থাকে। তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সব বুথেই দুটি করে ব্যালট ইউনিট থাকবে। অর্থাৎ ভোটারদের দুটো করে ব্যালট ইউনিট দেওয়া হবে।

এদিকে রাজ্যে চতুর্থ দফায় ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ৭৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন। সূত্রের খবর তেমনই। রাজ্যে চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে ৮ কেন্দ্রে। কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর। সেক্ষেত্রে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেক বেশি হবে বলেই মনে করছে কমিশন।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...