Saturday, April 4, 2026

ভোট শুরু হতেই ‘তৎপরতা’ তুঙ্গে! পুলিশের দেখানো পথেই সন্দেশখালিকাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের CBI-র

Date:

Share post:

ভোট শুরু হতেই রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে এবার সন্দেশখালিকে (Sandeskhali )টার্গেট করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। আর সেকারণেই তদন্তে নেমে কোনও তথ্যপ্রমাণ না পেয়ে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এর আগে শাহজাহান শেখের (Sahjahan Seikh) সহযোগী তথা ধৃত শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের জোড়া অভিযোগ দায়ের করেছিল রাজ্য পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু-সহ মোট তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। রাজ্য পুলিশের দেখানো পথেই এবার সন্দেশখালিকাণ্ডে নারী নি‌র্যাতনের অভিযোগ দায়ের সিবিআইয়ের। তবে রাজ্য পুলিশ যেখানে প্রথম থেকেই বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করছিলেন সেখানে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মধ্যে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ।

 

এদিকে সন্দেশখালি নিয়ে বেশ কিছু মামলা হাই কোর্টে বিচারাধীন। সম্প্রতি সেই মামলার শুনানিতেই সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। গত ১০ এপ্রিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সন্দেশখালি নিয়ে একটি ইমেল আইডি চালু করার নির্দেশও দেয়। আদালতের ওই নির্দেশের পরই ইমেল আইডি তৈরি করে সিবিআই। জেলাশাসকের মাধ্যমে এবং এলাকার সংবাদপত্রে নোটিশ দিয়ে ওই ইমেল আইডি প্রচারের ব্যবস্থাও করে কেন্দ্রীয় সংস্থা।

এরপর সেই সমস্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের দু’টি দল সন্দেশখালিতে গিয়েছিল। সেখানে নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখেই সিবিআই নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেছে বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...