Sunday, February 22, 2026

পুরসভার অভিযানে চাঞ্চল্য; সরবত, লস্যিতে মিশছে বিষ!

Date:

Share post:

শহর কলকাতার খাবার কতটা নিরাপদ খুঁজতে বেরিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধান কলকাতা পুরসভার (Kolkata Corporation) আধিকারিকদের। গরম থেকে বাঁচতে যে তরল পানীয়ের উপর নির্ভর করছেন সাধারণ মানুষ সেই পানীয়তেই মিশছে বিষ। দিনের পর দিন কম দামে শরীর ঠাণ্ডা করতে অজান্তে সেই বিষ গ্রহণ করছে মানুষ। এই ঘটনায় কোনও গ্রেফতারির পথে না গেলেও এবার থেকে যে ব্যবসায়ী বাণিজ্যিক (industrial ice) বরফ ব্যবহার করবেন খাবারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুরসভা।

তীব্র তাপপ্রবাহের সময় রমরমিয়ে বিক্রি বেড়েছে সরবত, লেবু জল বা লস্যির। কিন্তু ব্যাপক চাহিদা পূরণ করার মতো দ্রুত বরফ কোথায় পাওয়া সম্ভব, তাও এত বিপুল পরিমাণে। তাই বাজারের সস্তার মাছ রাখার বরফ কিনেই কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা। শহরের মুক্তারাম বাবু স্ট্রিটে অভিযান চালিয়ে মাছের বরফের পাশাপাশি দীর্ঘদিনের ধুলোর স্তর জমে যাওয়া বরফও তরল পানীয়তে মিশিয়ে বিক্রি করতে দেখতে পান ফুড সেফটি বিভাগের (Food Safety department) আধিকারিকরা। তাঁদের দাবি এই বরফ বাণিজ্যিক বরফ হিসাবে ছাড়পত্র পায়। খাবারে এই বরফের ব্যবহার আইন বিরুদ্ধ।

মূলত এই ধরনের বরফে রোগ জীবাণু থাকে প্রচুর পরিমাণে। খোলা জায়গায় থাকার দরুণ সাধারণ ধুলো বালিতেই বাণিজ্যিক বরফ রোগ ছড়াতে বিন্দুমাত্র সময় নেবে না। তবে ব্যবসায়ীদের অজ্ঞতার কারণেই তাঁরা এই বরফ ব্যবহার করছিলেন বলে আধিকারিকদের অনুমান। সেক্ষেত্রে পুরসভা এলাকায় লিফলেট বিলি করে প্রচার করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই বরফ খাবার হিসাবে কেউ ব্যবহার না করেন। তবে নিষেধের পরেও বরফ ব্যবহার হলে বাজেয়াপ্ত করা হবে বরফ।

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...