Saturday, June 27, 2026

লন্ডনের রাস্তায় খোলা তরোয়াল হাতে যুবক! আচমকা হানায় মৃত কিশোর

Date:

Share post:

আমেরিকায় বন্দুকবাজের হামলা প্রায় নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ইংল্যান্ড বা রাজধানী লন্ডন (London) শহরে এধনের ঘটনা কার্যত সে দেশের ঐতিহ্যের উপর একটা বড় আঘাত। মঙ্গলবার সে রকম দৃশ্যের সাক্ষী থাকল উত্তর-পূর্ব লন্ডল শহরের হেইনল্ট (Hainault) এলাকা। পথে বেরোতে গিয়ে খোলা সামুরাই (Samurai) তরোয়াল হাতে যুবককে দেখে কেউ দরজা বন্ধ করলেন, কেউ পালাতে গিয়ে আক্রান্ত হলেন। যদিও পুলিশ আততায়ীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলার যোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। ঘটনায় মৃত্যু হয় ১৩ বছরের এক কিশোরের। আহত হন আরও চারজন, যাদের মধ্যে দুজন পুলিশ কর্মী।

ব্রিটিশ সময় সকাল ৭টা নাগাদ মেট পুলিশের (Met Police) কাছে ফোনে একটি ফোন আসে একটি গাড়ি একটি বাড়িতে ধাক্কা মেরেছে বলে। সেখানে অভিযুক্তর খোঁজ করতে এসে পুলিশে চক্ষু চড়কগাছ। ততক্ষণে তরোয়াল হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৩৬ বছর বয়সী এক যুবক। অস্পষ্ট ইংরাজিতে তিনি চিৎকার করতে থাকেন। লিয়াং ক্লোজ (Laing Close) ও থারলো গার্ডেন (Thurlow Gardens) এলাকায় হামলা চালায় সে। কোনও মহিলাকে আঘাত করে একটি গলি থেকে বেরিয়ে আসেন আততায়ী। পুলিশের সঙ্গে একটি গলিতে তাঁর সংঘর্ষ হয়। এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হলে ১৩ বছরের কিশোরের সেখানে মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে মেট পুলিশের দাবি কাউকে নির্দিষ্ট লক্ষ্য করে হামলা চালায়নি যুবক। তাই তাঁরা কোনও নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন এই ঘটনায়। অন্যদিকে মৃত ও আহতদের পরিচয় জানার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...