Saturday, April 4, 2026

ফের মোদি সরকারের গাজোয়ারি! আরও বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়

Date:

Share post:

আগামী মঙ্গলবার লোকসভার (Loksabha) তৃতীয় দফার নির্বাচন (Election)। আর তার আগেই লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন (Election Commission of India)। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বাংলায় ৪ আসনে ভোটাভুটির জন্য মোট ৩৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। তবে শুধুমাত্র তৃতীয় দফাই নয়, এবার চতুর্থ এবং পঞ্চম দফার নির্বাচনেও কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই পরিকল্পনাও সামনে এনেছে কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তে মোদি সরকারের (Modi Govt) চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রাজনৈতিকভাবে পেরে না উঠে গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা গেরুয়া শিবিরের। আর সেকারণেই বাংলাকে অশান্ত করার লক্ষ্যে ফের বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত মোদি সরকারের।

নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের মোট পাঁচ জেলার আট লোকসভা আসনে মোট ৫৭৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক ১৫২ কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে, বীরভূমে মোতায়েন করা হবে ১৩০ কোম্পানি। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটের কারণে ৮৮ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এছাড়াও কৃষ্ণনগরে ৮১, মুর্শিদাবাদে ৭৩, রানাঘাটে ৫৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন করা হবে ১৫০-রও বেশি কুইক রেসপন্স টিম (QRT)।

এদিকে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। ওই পর্বে ৭৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও ১৬৬ কোম্পানি বাহিনী নিয়ে আসা হবে। তেলেঙ্গানা থেকে ভোট শেষ হওয়ার পর সেখান থেকে ওই বাহিনীকে নিয়ে আসা হবে বলে জানিয়েছে কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...