Saturday, June 20, 2026

অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, হাইকোর্টের নির্দেশ টাস্ক ফোর্স গঠন করবে লালবাজার

Date:

Share post:

বেআইনি নির্মাণ রুখতে এবার কলকাতা পুলিশকে স্পেশ্যাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচ-কাণ্ডের পর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় শুক্রবার এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পুরসভা ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। শহরের বেআইনি নির্মাণগুলিকেও চিহ্নিত করা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন পুরসভার আধিকারিকরা। নির্মাণগুলিতে বসবাস শুরু করে দেওয়া বাসিন্দারাই রুখে দাঁড়াচ্ছেন। বহুবার নোটিশ দেওয়ার পরও জায়গা খালি করছেন না তাঁরা। আদালতে জমা দেওয়া পুরসভার রিপোর্টে এই সমস্যার কথা জানার পরই শুক্রবার কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, টাস্ক ফোর্স গড়বে কলকাতা পুলিশ। বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে পুরসভাকে সাহায্য করে দ্রুত কাজ শেষ করবে সেই টাস্ক ফোর্স। জায়গা খালি করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। ১৫ জনের মধ্যেই জায়গা খালি করতে হবে। নিয়ম না মানলে বাধাদানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে করবে পুলিশ। যদিও হাইকোর্ট বলা আগেই অবৈধ নির্মাণ রোখার জন্য বিশেষ দল গঠনের কাজ শুরু করেছে লালবাজার।

আরও পড়ুন- আগামিকাল যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে নামার কী বললেন বাগান কোচ হাবাস?

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...