Thursday, March 26, 2026

Today’s market price: আজকের বাজার দর

Date:

Share post:

গরম পড়তেই বাজারে দাম বেড়েছে একাধিক জিনিসের। বিশেষ করে কয়েকটা সবজি মিলছে চড়া দামে। মাছের বাজারেও দাম অনেকটাই চড়া। এদিন সবজি বাজারে কোন জিনিসের দাম কত রয়েছে? তা দেখে নেওয়া যাক।

সবজি বাজারে দাম রয়েছে মিশ্র। যেমন ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখীর প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকার আশেপাশে। অন্য সবজির মধ্যে পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ১৫- ২০ টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে ৩০ টাকা। এছাড়া বাজারে ঢ্যাঁড়শ, উচ্ছে, বেগুনের কেজি রয়েছে ৬০-৮০ টাকা। তুলনামূলকভাবে কমেছে কাঁচা লঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১০- ১২ টাকা।যদিও বাজারে টমেটোর দাম খুব সস্তা হয়নি। ৫০- ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।

মাছের বাজারেও দাম চড়া। মাছের বাজারে চড়া দামে বিকোচ্ছে পাবদা, কাতলা, ভেটকির মতো মাছ। কাতলা মাছের প্রতি কেজিতে দাম ৩৬০- ৪০০ টাকা থেকে শুরু। ভেটকি মাছের প্রতি কেজিতে দাম ৫০০ টাকা থেকে শুরু। আবার পাবদা মাছের প্রতি কেজিতে দাম ৪০০ টাকা।
বাজারে ভোলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০০- ৩৫০ টাকা।ইলিশ মাছ বাজারে অল্প কয়েকটি দোকানে মিলছে। তাতে দাম চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশ মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০০- ৯০০ টাকা। ৩৫০ গ্রামের ছোট ইলিশ কেজি প্রতি কিনতে খরচ হবে ৬০০ টাকা। পাশাপাশি চিংড়ি মাছের দামও কিন্তু অত্যন্ত চড়া। গলদা চিংড়ির প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। বাগদা চিংড়ির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০ টাকার আশেপাশে। ছোট চিংড়ির প্রতি ১০০ গ্রামে দাম রয়েছে ৩০- ৩৫ টাকা।

বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৬০- ১৮০ টাকা। এদিন গোটা মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ১২০- ১৩০ টাকা। আবার দেশি মুরগির প্রতি কেজিতে দাম রয়েছে ৪৫০- ৫০০ টাকা। এদিন বাজারে প্রতি কেজি মাটনের রেট রয়েছে ৭৬০- ৮০০ টাকা।




Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...