Thursday, June 25, 2026

লেখক-পাঠকদের সরাসরি সাক্ষাৎ, প্রেরণা পাবলিশার্সের প্রথম বই প্রকাশ অনুষ্ঠান

Date:

Share post:

বইয়ের মাধ্যমেই হোক আত্মীয়তার যোগ। সেই কথা মাথায় রেখেই বুধবার (১ মে, ২০২৪)  শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সভাঘরে আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের (Prerona Publishers) প্রথম বই প্রকাশ অনুষ্ঠান। বর্ষপূর্তির পর এই প্রথম ‘প্রেরণা’ (Prerona Publishers) কর্তৃপক্ষের সঙ্গে লেখক-পাঠকদের সরাসরি সাক্ষাৎ হলো। প্রকাশনার আহ্বানে সাড়া দিয়ে তাপপ্রবাহ উপেক্ষা করে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে লেখক-পাঠকরা ছুটে এসেছিলেন। বিশিষ্টদের উপস্থিতিতে সভাঘর ছিল কানায় কানায় পূর্ণ।

অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত লেখিকা এবং প্রকাশক কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ (Priyanka Ghosh)। দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় কর্পোরেট সেক্টরে দেশে-বিদেশে চাকরি করার পর মাতৃভাষার টানে কলকাতায় ফিরেছেন এবং প্রতিভাশালী লেখক ও কবিদের স্বপ্নপূরণ করার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। প্রেরণা পাবলিশার্সের যাত্রা শুরু হয় জানুয়ারি ২০২৩-এ, তখন ফেসবুক পেজে লেখালিখির সুযোগ ছিল। তারপর জুন মাসে চালু হয় প্রিন্টেড ম্যাগাজিন ‘প্রবাহ’ (Prabaha)। মে মাসের পয়লা তারিখে প্রবাহ-র নববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন সম্পাদিকা প্রিয়াঙ্কা ঘোষ এবং সহ-সম্পাদক শৌর্য্য চ্যাটার্জী ও অনুপম দাস। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অনুপম দাস (Anupam das)ও প্রিয়াঙ্কা ঘোষের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত কবিতা সংকলন ‘জলছবির রংমহল’, শৌর্য্য চট্টোপাধ্যায়ের ‘শহরের ঘুলঘুলি দিয়ে’ এবং লেখক অপূর্ব চক্রবর্তীর ভিন্নস্বাদের প্রবন্ধমালা ‘পঞ্চশর’ – এই তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ। ‘জলছবির রংমহল’ বইটিতে যাঁরা কবিতা লিখেছেন তাঁরা অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠও করেন। তাঁদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন কর্ণধার প্রিয়াঙ্কা ঘোষ। এছাড়া প্রবাহ শিশুকিশোর সংখ্যার সাহিত্য প্রতিযোগিতার বিজেতাদেরও সম্মানিত করা হয়। বইমেলায় প্রবাহ-র প্রভূত সাফল্যের কাহিনী নিয়ে আলোচনা হয়। লেখক-পাঠক এবং প্রকাশনা কর্তৃপক্ষের আন্তরিক মেলবন্ধনে প্রেরণা পাবলিশার্স যে জমজমাট অনুষ্ঠান উপহার দিল তাতে খুশি সাহিত্য মহল।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...