Sunday, June 21, 2026

মনোনয়ন দিতে গিয়ে মহকুমা শাসককে ধাক্কা! বিতর্কে রাহুল সিনহা

Date:

Share post:

পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmoy Singh Mahato) মনোনয়ন ঘিরে চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হল পুরুলিয়া প্রশাসনিক ভবনে। নিয়ম ভেঙে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করতেই বাধা দেয় প্রশাসন। প্রশাসনের বাধা কাটিয়ে ভিতরে ঢোকার জন্য মহকুমা শাসককে (SDO) রীতিমত ধাক্কা দেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। পরে যদিও ঘটনাকে অন্য রঙ দেওয়ার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতৃত্ব।

শনিবার বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যান। জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন জমা দিতে রাজ্য সভাপতির পাশাপাশি রাহুল সিনহা ও দলের চার বিধায়ক উপস্থিত ছিলেন। পুরুলিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন জমার সময় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সঙ্গে সবাই ঢুকতে চান। তখনই প্রশাসনিক আধিকারিকরা তাঁদের বাধা দেন। সেই সময়ই মহকুমা শাসক (SDO) উৎপল কুমার ঘোষকে ধাক্কা মারেন রাহুল সিনহা।

নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে চারজন প্রস্তাবক ঢুকতে পারবেন। শনিবার চার প্রস্তাবকের সঙ্গে চার বিধায়ক, সুকান্ত মজুমদার ও রাহুল সিনহা ঢোকার চেষ্টা করেন। রাহুল সিনহা ধাক্কা মারার পর বাধ্য হয়ে মহকুমা শাসক নিজের পরিচয় প্রকাশ করেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় সুকান্ত মজুমদারকে। যদিও ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করেন রাহুল সিনহা। তিনি দাবি করেন মহকুমা শাসককে তিনি চিনতে পারেননি। তাঁকে ধাক্কা মারা হয়নি, সরিয়ে দিয়েছিসেন রাহুল সিনহা।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...