Wednesday, June 24, 2026

লখনৌকে ৯৮ রানে হারিয়ে শীর্ষে কলকাতা

Date:

Share post:

আইপিএল-এ জয়ের ধারা অব্যাহত কলকাতা নাইট রাইডার্সের। এদিন লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাঠে ৯৮রানে হারালো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব্যাটিং সুনীল নারিনের। ৮১ রান করেন তিনি। বল হাতে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে কেকেআর ।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কেএল রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর। সৌজন্যে সুনীল নারিন। ৮১ রান করেন তিনি। তবে এদিন ব্যাট হাতে বেশি রান করতে পারেননি ফিলিপ সল্ট। ৩২ রান করেন তিনি। ৩২ রান করেন রঘুবংশীও। ১২ রান করেন আন্দ্রে রাসেল। ১৬ রান করেন রিঙ্কু সিং। ২৩ রান করেন অধিনায়ক শ্রেয়স আইয়র। ২৫ রান করেন রমনদীপ সিং। লখনৌ-এর হয়ে ৩ টি উইকেট নেন নবীন উই হক। একটি করে উইকেট নেন যশ ঠাকুর, রবি বিষ্ণোই এবং যুধবির সিং।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় লখনৌ। লখনৌ-এর হয়ে সর্বোচ্চ রান ৩৬ রান করেন স্টোইনিস। ২৫ রান করেন কেএল রাহুল। নিকোলাস পুরান করেন ১০ রান। দীপক হুডা করেন ৫ রান। কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীর। দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং সুনীল নারিন।

আরও পড়ুন- প্রকাশিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, ৬ অক্টোবর ভারতের সামনে পাকিস্তান

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...