Friday, April 17, 2026

তৃতীয় দফায় মালদহের দুই কেন্দ্রে ১৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

রাত পোহালেই চলতি লোকসভা ভোটে তৃতীয় দফার নির্বাচন। এই পর্বে মালদা দুই লোকসভা কেন্দ্র, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোট গ্রহণ। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য ১৪৩ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় দুটি ডিসিআর সেন্টার। উত্তর মালদহ কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদাহ কলেজে এবং দক্ষিণ মালদহ কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজে।

উত্তর এবং দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৪টি বিধানসভা কেন্দ্র। মোট বুথের সংখ্যা ৩৭৮৬টি। দুটি কেন্দ্র মিলিয়ে মহিলা পরিচালিত বুথের সংখ্যা প্রায় ৬০টি। মালদা জেলা স্কুল, বালো বালিকা বিদ্যালয় সহ একাধিক স্কুলকে মডেল বুথ করা হয়েছে। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭৫৯। এই লোকসভা কেন্দ্রের অধীনেই পড়ে ইংরেজবাজার পুরসভা। আর এই পুরসভার ২৯টি ওয়ার্ডে রয়েছে রেকর্ড মোট ২১৫টি বুথ।

অন্যদিকে, উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভার মধ্যে রয়েছে। এই সাতটি বিধানসভা মিলিয়ে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ লক্ষ ৫৮ হাজার ১১৬ । তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৫ জন। পুরুষ ভোট রয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ৩৩৩ । মহিলা ভোটার রয়েছে ৯ লক্ষ ১৩ হাজার ৭২৮ জন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদহ পুরসভাটি শহরকেন্দ্রিক। এই পুরসভার ২০টি ওয়ার্ডে মোট ৬১টি বুথ রয়েছে। সব মিলিয়ে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮১২ টি। মালদহর দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রায় ৬০টি মহিলা পরিচালিত ভোটকেন্দ্রেও রাখা হচ্ছে।




 

Related articles

বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে...

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই...

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...