Friday, April 3, 2026

ভোটের মাঝেই ঝাড়খণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার! ইডির ‘তৎপরতা’ নিয়ে প্রশ্ন

Date:

Share post:

শনিবার রাতেই নাকাতল্লাশি চালিয়ে একটি এসইউভি গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল দিল্লি পুলিশ। আর তারপর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার টাকার পাহাড়। লোকসভা নির্বাচনের মাঝেই ঝাড়খণ্ডে টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা হানা, দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে বলে খবর। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। শেষ পাওয়া খবর তল্লাশির সময় জাহাঙ্গিরের বাড়ি থেকে ২৫ কোটি টাকা উদ্ধার করে ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এই টাকা মন্ত্রীর পিএ সঞ্জীব লালের। তবে এখনও তল্লাশি এখনও চলছে। ইডি সূত্রে খবর, নোট-গণনার জন্য মেশিন নিয়ে আনা হয়েছে। তাঁদের ধারণা অর্থের পরিমাণ ৩০ কোটি পেরিয়ে যেতে পারে।

তবে শুধু টাকা নয় বেশ কিছু মহামূল্যবান গয়নাও উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, গত বছর আর্থিক তছরুপের একটি মামলায় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের নাম উঠে আসে। ঘটনায় রাঁচি-সহ জামশেদপুর, দিল্লি, বিহারের একাধিক জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় আধিকারিকরা। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়। সেই মামলার তদন্তে উঠে এসেছে মন্ত্রী তথা রাজ্যের বর্ষীয়ান কংগ্রেস নেতা আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম।

 

সেই সূত্র ধরেই আজ তাঁর বাড়ি এবং পরিচারক জাহাঙ্গিরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এদিনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমার কাছে এই বিষয়ে কোনও সরকারি তথ্য ছিল না। আমি টিভি দেখছিলাম। সেখান থেকেই খবর পাই আমি।”

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...