Saturday, June 6, 2026

রাজ্যে বজ্রপাতে মৃত ৯, শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তীব্র দাবদাহ, গরমে হাসফাসের পর অবশেষে স্বস্তির বৃষ্টি (Rain)। গতকাল, সোমবার সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। সঙ্গে ঝোড়ো হাওয়ায় আপাতত শীতল আবহাওয়া। কিন্তু এর মধ্যে ঝড়, বজ্রপাতের জন্য রাজ্যে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও নদিয়ায় (Nadia) প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুতে মৃতদের মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৫ জন, পশ্চিম মেদিনীপুর ২ জন এবং পুরুলিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের প্রশাসনের তরফে যাতে সাহায্য করা যায় সে ব্যাপারে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে নির্বাচনী বিধি চালু থাকায় সরাসরি তিনি কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে বজ্রপাতের কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। নদিয়ায় প্রাচীর ধসে আরও ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ ধসে আরও ১ জন মারা গিয়েছেন। আমাদের জেলা প্রশাসন সর্বত্র দুর্যোগ মোকাবিলায় ২৪ ঘন্টা কাজ করে চলেছে এবং নির্দেশিকা অনুসারে ত্রাণ ও সাহায্য প্রদানের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলার ১২ জন নাগরিকের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...