Friday, March 20, 2026

অশান্তি দিয়ে ভোট শুরু, বোমাবাজিতে ঘুম ভাঙলো মুর্শিদাবাদের! 

Date:

Share post:

রাজ্যে তৃতীয় দফার ভোট (Third Phase of Loksabha Election)শুরু হতে না হতেই উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। সোমবার রাতেই রায়পুরগ্ৰাম পঞ্চায়েতের কুপিলা গ্ৰামে বোমাবাজির অভিযোগ উঠেছিল। এদিন সকালেও মুর্শিদাবাদের ডোমকলে কংগ্রেস সমর্থকের বাড়ির লক্ষ্য করে সকেট বোমা ছোড়ার অভিযোগ আসছে, ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী (Central force)। পাশাপাশি সকাল সাতটা থেকে ভোট শুরু হতেই মুর্শিদাবাদের ২৫৪ এবং ২৫৫ নম্বর বুথে বাম এজেন্টের বাধা দেওয়ার অভিযোগ এসেছে বলে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর।

মুর্শিদাবাদের পাশাপাশি জঙ্গিপুরেও ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনার খবর মিলেছে। সেকেন্দ্রা হাইস্কুলের ৫৯, ৬০, ৬১ নম্বর বুথে রাজনৈতিক দলের এজেন্ট বসতে দেওয়া নিয়ে বাদানুবাদ শুরু হয়। ২৬১ করিমপুর সিঙ্গাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে (EVM Machine) যান্ত্রিক ত্রুটির কারণে মকপোল দেরিতে শুরু হয়েছে।সাগরদিঘি ১৭৭ নম্বর বুথে ভিভিপ্যাট খারাপ থাকায় ভোটগ্রহণে দেরি হচ্ছে বলে ভোটারদের তরফে অভিযোগ করা হয়েছে।

 

Related articles

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...