Saturday, June 27, 2026

সপ্তাহান্তে হাওড়ায় জোড়া সভা অভিষেকের, চলছে জোরকদমে প্রস্তুতি

Date:

Share post:

সপ্তাহান্তে বালিতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভা উপলক্ষে ব্যস্ততা এখন তুঙ্গে জেলা জুড়ে। বুধবার সমস্ত ব্লকের যুব তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। তিনি ছাড়াও ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সহ-সভাপতি পূর্ণেণ্দু ঘোষ সহ সমস্ত ব্লকের যুব তৃণমূলের নেতারা।

বৈঠকে রবিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা উপলক্ষে কীভাবে যুব তৃণমূলের কর্মীরা সাংগঠনিক প্রস্তুতি নেবেন তার রূপরেখা তৈরি হয়। কৈলাশ মিশ্র জানান, বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় রেকর্ড সংখ্যায় উপস্থিতি হবে। এর মধ্যে যুবকর্মীদের উপস্থিতি থাকবে সর্বাধিক। তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

শনিবার উলুবেড়িয়ার পাঁচলা মোড়ে নেতাজি সংঘের মাঠে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা নেতৃত্ব জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই হাওড়া সদরের নির্বাচনী কমিটি সদস্যরা বৈঠক সেরেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া সদর তৃণমূলের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ দলের জেলা নেতৃত্ব।

আরও পড়ুন- কী ঘটেছিল রাজভবনে? জনসমক্ষে ঘটনার সিসিটিভির ফুটেজ দেখাবে রাজভবন

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...