Saturday, March 14, 2026

চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের

Date:

Share post:

‘ঈশ্বরের হাত’ এর কথা নিশ্চয়ই মনে আছে। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যে গোলকে ‘হ্যান্ড অফ গড’ বলা হয়। ওই বিশ্বকাপে মারাদোনা ছিলেন সব কিছুর উর্ধ্বে। ঈশ্বর যেন খোদ নেমে এসেছিলেন তাঁর জন্য। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের রাজপুত্র।বছর চারেক আগে প্রয়াত হয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মেক্সিকো বিশ্বকাপ গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়ার সোনার বলের। খুব শিগগিরই নিলামে উঠবে ওই সোনার বল।

দিয়েগো মারাদোনার বর্ণময় জীবন। ১৯৮৬ সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল পেয়েছিলেন ঠিকই, কিন্তু তা হারিয়েও যায় দ্রুত। কী ভাবে হারাল, তা নিয়ে নানা জল্পনা, গুঞ্জন ছিল এতদিন। কিন্তু ১৯৮৯ সালে ব্যাঙ্কে ডাকাতির সময় খোওয়া যায়। তখন মারাদোনা খেলতেন ইতালির ক্লাব নাপোলিতে। আবার এও শোনা গিয়েছে, ওই ট্রফি নাকি সোনায় টুকরো করে ফেলা হয়েছে।সব গুঞ্জনের অবসান ঘটল।
মারাদোনার গোল্ডেন বল খুঁজে পাওয়া গিয়েছে অক্ষত অবস্থাতেই। ২০১৬ সাল থেকে ওই গোল্ডেন বল এক ব্যক্তির সংগ্রহে রয়েছে, এমন জানা গিয়েছে। নামী নিলাম সংস্থা অগাটেস ওই সোনার বল খতিয়ে দেখেছে। ওই বল আসল। জুন মাসে ওই বল নিলামে তোলা হচ্ছে। যার প্রাথমিক দাম রাখা হয়েছে দেড় লক্ষ ইউরো। ভারতীয় টাকায় যা ১ কোটি ৩৫ লক্ষ টাকা। তবে নিলাম সংস্থার আশা, মারাদোনার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই বলের সঙ্গে। সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে।




spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...