Friday, June 26, 2026

শেষ প্রচারে কীর্তির পাশে অভিষেক, জনপ্লাবনে ভাসল গ্রামীণ বর্ধমান

Date:

Share post:

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে প্রচারের শেষদিন রোড শো করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বর্ধমানের হাটগোবিন্দপুরে কীর্তি আজাদকে পাশে নিয়ে জনপ্লাবনের মধ্যে দিয়েই এগোলেন অভিষেক। রামনগর ফুটবল মাঠ থেকে হাটগোবিন্দপুর কর্মতীর্থ পর্যন্ত রোড শো করেন তিনি। গোটা রাস্তা গ্রামীণ বর্ধমানের মাঠ-ঘাট পেরিয়ে সাধারণ মানুষকে ছুটে আসতে দেখা যায় রোড শোতে যোগ দিতে। হুড খোলা ট্যাবলো থেকে উৎসাহী সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন অভিষেক।

একটানা রেকর্ড তাপপ্রবাহের পরে বৃষ্টি ফলে সবুজে সবুজ বর্ধমান। শনিবার রোড শো চলাকালীন বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। কিন্ত সব আশঙ্কা উড়িয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের শেষ প্রচারে ঝড় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির ছাদে উঠে সাধারণ মহিলারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের আশীর্বাদ চেয়ে নেন অভিষেক। উৎসাহী জনতার উদ্দেশে গোলাপের পাঁপড়ি উড়িয়ে অভিনন্দন জানান অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি রোড-শোতেই জনসুনামি। চতুর্থ দফা নির্বাচনের আগে শনিবার শেষ প্রচার। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতেও তার ব্যতিক্রম হয়নি।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...