Thursday, April 2, 2026

জনসংযোগ সারতে ট্রেনে চড়লেন রচনা! তারকা প্রার্থীকে কাছে পেয়ে আপ্লুত যাত্রীরা 

Date:

Share post:

হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী ২০ মে পঞ্চম দফার ভোটগ্রহণ হুগলি (Hoogly)-সহ রাজ্যের ৬ লোকসভা আসনে। ইতিমধ্যে জোরকদমে প্রচার (Campaign) শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেইমতো শনিবার সকালে আচমকাই ব্যান্ডেল (Bandel) স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে (Local train) উঠে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। এদিন রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকরা। তবে এদিন তৃণমূল প্রার্থীকে বেশ খোশমেজাজেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে রচনাকে দেখতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

শনিবার একদম টিকিট কেটে ট্রেনে ওঠেন তৃণমূল প্রার্থী।ট্রেনে উঠে রচনা বলেন, কতদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনে চড়তে আমার খুব ভাল লাগে। বিশেষ করে ট্রেনে শুতে পারলে ভাল লাগে। এদিন, ব্যান্ডেল থেকে হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রতিটি স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন তারকা প্রার্থী। পাশাপাশি রচনা জানান, তিনি রোড শো করলেও অনেকেই উপস্থিত থাকতে পারেননি। অভিনেত্রী বলেন, হুগলির ভোটার যারা চাকরি করতে কলকাতায় যান তাঁরা সবসময় বাড়িতে থাকতে পারেন না। সেকারণেই তাঁদের সঙ্গে দেখা করতেই ট্রেনে জনসংযোগের ভাবনা রচনার।

এদিন তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে সেলফি তোলেন যাত্রীরা। সবার সঙ্গেই হাসিমুখে সেলফি তোলেন তৃণমূল প্রার্থী। এরপর তিনি চন্দননগর স্টেশনে নেমে চা বিরতি নেন। সেখানে চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক রচনাকে গানও শোনান বলে খবর। এদিকে নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী রচনা।


Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...