Saturday, April 4, 2026

মুম্বইকে হারিয়ে আইপিএল-এর প্লে-অফে কলকাতা

Date:

Share post:

আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়র । বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল। এদিন বৃষ্টির জন্য ম্যাচ হয় ১৬ ওভারে।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৫৭ রান করে কেকেআর। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার ফিলিপ সল্ট এবং সুনীল নারিন। ৬ রান করেন সল্ট। শূন্যরানে আউট হন নারিন। তবে ব্যাট হাতে ৪২ রান করেন ভেঙ্কটেশ। ৩৩ রান করেন নীতিশ রানা। ২৪ রান করেন আন্দ্রে রাসেল। ২০ রান করেন রিঙ্কু সিং। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন তুষারা এবং কাম্বোজ।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই করেন ঈশান কিষাণ। ৪০ রান করেন তিনি। ৩২ রান করেন তিলক বর্মা। তবে প্রিয় ইডেনে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। ১১ রান করেন সূর্যকুমার যাদব। কেকেআরের হয়ে বল হাতে ২টি করে উইকেট হর্ষিত রানা, বরুণ চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল। একটি উইকেট নেন সুনীল নারিন।

আরও পড়ুন- আরসিবি ম্যাচের আগে অধিনায়ক বদল দিল্লির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...