Thursday, April 2, 2026

চতুর্থ দফা ভোটের আগে রবিবার জোড়া সভা মমতা-অভিষেকের

Date:

Share post:

চতুর্থ দফা ভোটের আগে রবিবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল নেত্রী প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করবেন মমতা। ঘটনাচক্রে, আজই ওই লোকসভা এলাকার ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুনের হয়ে প্রচার করবেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে মমতা দ্বিতীয় জনসভাটি করবেন উলুবেড়িয়া লোকসভায়। সেখানে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে তিনি সভা করবেন। ২০০৯ সাল থেকে পর পর চার বার উলুবেড়িয়াতে জয় পেয়েছে তৃণমূল (TMC)।

অন্যদিকে মমতার পাশাপাশি এদিন জোড়া প্রচারসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আজ তাঁর প্রথম সভাটি বনগাঁ লোকসভা এলাকায়। এই আসনে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। এদিন তাঁর সমর্থনে প্রচার সারবেন তিনি। অভিষেকের পরবর্তী সভাটি হবে হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায়। এখানে চতুর্থ বারের জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর সমর্থনে প্রচার সারবেন অভিষেক।

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...