Friday, March 27, 2026

বীরভূমে জিতবে তৃণমূল, “খেলা হবে” গানে সবুজ আবিরে আগাম বিজয় মিছিল 

Date:

Share post:

গত ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট শেষেই উত্তরবঙ্গে আগাম বিজয় মিছিলে মেতেছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে প্রার্থীকে সঙ্গে সবুজ আবির মেখে কয়েকশো মানুষ আগাম বিজয় মিছিলে পা মিলিয়ে ছিলেন। দক্ষিণবঙ্গেও একই ছবি ধরা পড়ল।গতকাল, সোমবার ছিল চতুর্থ দফার নির্বাচন, ভোটের ফল ৪ জুন। গতকাল বীরভূম, বোলপুরের ভোটের পর নানুরে আজ, মঙ্গলবার আগাম বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে এদিন আগাম বিজয় মিছিল করে তৃণমূল। মঙ্গলবার রীতিমতো আবির খেলে, নেচে-গেয়ে, মিছিল করে জয়ের আনন্দে মাতল তৃণমূল। কাজল শেখের দাবি, “৪ তারিখ ভোটের বাক্স খুললে চারদিকে জোড়াফুল, বিরোধীরা দেখবে সর্ষেফুল। বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল ৩ লক্ষ ভোটে জয়লাভ করবেন। আর বীরভূমে শতাব্দী রায় জিতবেন ২ লক্ষ ভোটে।

কাজল শেখের আরও দাবি, “পরীক্ষা দিলেই বোঝা যায় রেজাল্ট কেমন হবে। ৪ জুন বাক্স খুললে বিরোধীরা চোখে সরষে ফুল দেখবে, সারা বছর কাজ করেছি, ফল অন্য হতেই পারে না।”




 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...