Wednesday, June 24, 2026

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের অভিযোগ! বিচার চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি বাংলা পক্ষর

Date:

Share post:

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে একের পর এক শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ! যা রাজ্যপালের মতো সাংবিধানিক প্রধানের সম্মানীয় ও গরিমার পদকে কালিমালিপ্ত করছে। এবার আসরে অরাজনৈতিক সংগঠন বাংলা পক্ষ! তারা মনে করছে, এমন অভিযোগের সত্যতা থাকলেও থাকতে পারে। রাজ্যপাল বলে আইনের ফাঁক দিয়ে যেন বিষয়টি ধামাচাপা দেওয়া না হয়। তাই বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিল বাঙালির স্বার্থে কথা বলা এই সংগঠন।

প্রথমে রাজভবনের মধ্যে রাজভবনেরই কর্মীকে শ্লীলতাহানি এবং পরবর্তীতে এক নৃত্যশিল্পীকে পাঁচতারা হোটেলে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে আনন্দ বোসের বিরুদ্ধে। তিনি যেহেতু রাজ্যপালের পদে আছেন, তাই তাঁর সাংবিধানিক রক্ষাকবচ আছে। সংবিধানের ৩৬১ নং আর্টিকেল অনুযায়ী তিনি রক্ষাকবচ পান৷ রাজ্যপাল থাকাকালীন পুলিশ, কোনও তদন্তকারী সংস্থা বা কোনও কোর্ট তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না।

কিন্তু অভিযোগ যাঁরা করেছে, সেই সব বাঙালি মহিলাদেরও বিচার পাওয়ার অধিকার আছে। রাজ্যপাল পদকে অপব্যবহার করে কেউ কি ধর্ষণ বা শ্লীলতাহানির মতো নারকীয় ঘটনা ঘটাতে পারে? অভিযোগের তদন্ত হওয়া উচিত নয় কি? অভিযোগ মিথ্যা হলে উনি সসম্মানে নিজের পদে ফিরে আসুন। কিন্তু সত্য বা মিথ্যা যাচাইয়ের আগে পর্যন্ত এই পদে থাকার অধিকার সি ভি আনন্দ বোসের আছে? রাজ্যপাল সম্মানের পদ, সাংবিধানিক পদ। তাঁকে দেখেই তো শিখবে সবাই।

 

তাই তদন্ত যাতে হয়, যাতে নির্যাতিতারা বিচার পান এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মাননীয় রাজ্যপালকে সাময়িক পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, যিনি রাজ্যপাল নিয়োগ করেন, সেই রাষ্ট্রপতিকে চিঠি দিল ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ। সংগঠনের তরফে সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এই চিঠি লিখেছেন। বাংলা পক্ষ মনে করছে, দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির মহানুভবতা ও বিচারেত উপর আস্থা রাখেন। তাই তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...