Sunday, June 28, 2026

রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ মহারাজ

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই চেনা ফর্মে নেই রোহিত শর্মা। শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি শতরান করলেও আইপিএলে একেবারে চেনা ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। আর রোহিতের এই ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। কারণ আইপিএল শেষ হলেই শুরু টি-২০ বিশ্বকাপ। জুন থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আর এই কারণে হিটম্যানের ফর্ম নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে ভক্তরা। যদিও রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে মহারাজ বলেন , ‘‘ভারতের দল খুব ভাল হয়েছে। বিশ্বকাপে রোহিতও ভাল খেলবে। বড় প্রতিযোগিতায় ও সব সময় ভাল খেলে। বড় মঞ্চের ক্রিকেটার রোহিত।” এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিত করেছেন ৩৪৯ রান। গড় ২৯.০৮।গত ছয় ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৯, ৪, ১১, ৪, ৪, ৮, ৬। মোট ৫২। ১৩ ম্যাচে রান ৩৪৯। অথচ এই আইপিএলেই চেন্নাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন হিটম্যান। মুম্বইয়ের ধারাবাহিক ব্যর্থতার মধ্যেও ওপেনিংয়ে ভরসা জুগিয়েছিলেন তিনি।

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন- ফের কি ভারতীয় দলের হেড কোচের পদে বসতে চলেছেন শাস্ত্রী? ভারতের প্রাক্তন কোচের কথায় জল্পনা তুঙ্গে

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...