Monday, March 30, 2026

ভিড়ে ঠাসা স্টেশনে মহিলাকে ছুরিকাঘাত! তুমুল চাঞ্চল্য হাওড়ায়

Date:

Share post:

ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ। তুমুল চাঞ্চল্য ছড়াল হাওড়া স্টেশনে। অভিযুক্ত পূর্ব পরিচিত বলে পুলিশ (Police) সূত্রে খবর। আহত মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Dist Hospital) ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে রক্তমাখা ছুরিও।

পুলিশ (Police) সূত্রে খবর, স্ত্রী রিভু বিশ্বাস ও ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে যান বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস। তাঁদের সঙ্গে ছিলেন পূর্ব পরিচিত মুম্বইবাসী মুঙ্গেশ যাদব। মুম্বইয়ে তাঁর পরিবার নিয়ে থাকেন পিন্টু। একটি হোটেলে (Hotel) একসঙ্গে কাজ করেন পিন্টু ও মুঙ্গেশ। ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে চা খাওয়া সময় পিন্টুকে ওষুধ কিনতে পাঠান মুঙ্গেশ। অভিযোগ, সেই সময় পিন্টুর স্ত্রী রিভুকে ছুরি নিয়ে আঘাত করেন অভিযুক্ত। মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ-সহ অন্যান্য যাত্রীরা। কিন্তু সেই সময় মুঙ্গেশ ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখান বলে অভিযোগ। পরে তাঁকে ধরে ফেলে আরপিএফ। অভিযুক্তকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যক্তিগত গোলমালের জেরেই এই আক্রমণ বলে প্রাথমিক তদন্তে অনুমান।






Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...