Saturday, June 27, 2026

রাজ্য সচিবালয়ে এই প্রথম তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন

Date:

Share post:

রাজ্য সরকারের সচিবালয়ে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস (ডব্লুবিএসএস) থেকে তিনজন আধিকারিক অতিরিক্ত সচিব পদে উন্নীত হলেন। আগে সচিবালয়ের একজন নিম্নবর্গীয় করণিক (এলডিএ) থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ পেতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে, সচিবালয়ের কর্মীদের পদোন্নতির মাধ্যমে আরও একধাপ উপরে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ দেওয়া হবে। সেইমতো সচিবালয়ে দশটি অতিরিক্ত সচিবের পদ সৃষ্টি করা হয়, সেগুলি সাধারণ কর্মী থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য। সেখানে বিভিন্ন দপ্তরে কর্মরত তিনজন যুগ্মসচিব প্রোমোশন পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন।
একইসঙ্গে সচিবালয়ে ডব্লুবিএসএস’দের জন্য যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে ডব্লুবিএসএস’দের সচিবালয়ে পদোন্নতির সুযোগ সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।

নতুন নীতিতে যুগ্মসচিব পদে উন্নীত হতে উপসচিব পদে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদের আগে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির সুযোগ ছিল। এলডিএ পদে যোগ দিয়ে একজন কর্মী পদোন্নতির মাধ্যমে যুগ্মসচিবও হতে পারতেন। রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বছরখানেক আগে যুগ্মসচিব থেকে সহসচিব, ওএসডি প্রভৃতি পর্যায়ে উন্নীত হওয়ার মাধ্যমে পূরণযোগ্য পদের সংখ্যাও ওই এই পর্বে বাড়ানো হয় অনেকগুলি। এর এর ফলে সেক্রেটারিয়েট সার্ভিস কর্মীদেরই পদোন্নতির সুযোগ অনেকটাই বেড়েছে।রাজ্য সরকারের নতুন পদোন্নতি নীতিতে যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, রেজিস্ট্রার, স্পেশাল অফিসার ও সেকশন অফিসার পদে শতাধিক অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এই দফাতেই বিভিন্ন পদে এমন শতাধিক পদোন্নতি হয়েছে।





Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...