Tuesday, April 7, 2026

কলকাতায় ফের কোভিড! আক্রান্ত ৫, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

বিশ্বজুড়ে যখন অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca) তৈরি কোভিশিল্ড নিয়ে আলোচনা তখন খবরের শিরোনামে উঠে এল কলকাতায় কোভিড (Covid 19 positive)আক্রান্তের সংখ্যা। শহরে বাড়ছে আতঙ্ক। গত এক সপ্তাহে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কলকাতার ৫ জন বাসিন্দার কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছে। একদিকে যখন মহারাষ্ট্রে এই ভাইরাসের দাপট বাড়ার খবর মিলেছে তখন কলকাতার রিপোর্টে চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের (Heath Department)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের জন্য আক্রান্তরা সেখানে ভর্তি হয়েছিলেন। নিয়মমাফিক পরীক্ষার সময় তাঁদের শরীরে COVID 19 ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তবে কিছুটা হলেও স্বস্তির খবর হল, পরবর্তীতে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যে দুজনের চিকিৎসা চলছে তাঁরা কোভিডের নতুন উপ প্রজাতি KP ডট টু-এ সংক্রমিত হয়েছেন কিনা,  তা এখনও স্পষ্ট নয়।


 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...