Friday, April 3, 2026

চারদিন পরে চতুর্থ দফার ভোটের হার প্রকাশ কমিশনের, বাড়ল বাংলার ভোটের হার

Date:

Share post:

চতুর্থ দফার নির্বাচন হয়েছে সোমবার। শুক্রবার সেই নির্বাচনের ভোটের হার ও ভোটার সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। এর আগে প্রত্যেক দফায় সমালোচনার মুখে পড়া কমিশন এবার সম্পূর্ণ তালিকা প্রকাশের আগে একাধিক তালিকা প্রকাশের দিকে যায়নি। তবে এই দফায় গোটা দেশে সামগ্রিকভাবে ভোটের হার বেড়েছে। সেই সঙ্গে বাংলার ভোটের হার চতুর্থ দফায় ফের ৮০ শতাংশ ছুঁল। তবে বাংলাকেও টেক্কা দিয়ে ভোটের হারে প্রথম স্থানে অসম।

গোটা দেশে চতুর্থ দফায় মোট ভোটের হার ৬৯.১৬ শতাংশ, যা তৃতীয় দফার থেকে অনেকটা বেশি। তৃতীয় দফার ভোটের হার ছিল ৬৫.৬৮ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে অসমে, ৮০.৬৬ শতাংশ। ভোটের হারে সবথেকে নিচে জম্মু ও কাশ্মীর, ভোটের হার ৩৮.৪৯ শতাংশ। মধ্যপ্রদেশে ভোটের হার একলাফে অনেকটা বেড়ে ৬৬.৭৫ শতাংশ থেকে ৭২.০৫ শতাংশে পৌঁছে যায়।

বাংলায় চতুর্থ দফায় ভোটের হার ৮০.২২ শতাংশ। তৃতীয় দফায় ভোটের হার ছিল ৭৭.৫৩ শতাংশ। এর মধ্যে সবথেকে বেশি ভোট পড়ছে বর্ধমান পূর্ব কেন্দ্রে। ভোটাদানের হারে সবথেক পিছিয়ে আসানসোল। চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটের হার:

আসানসোল – ৭৩.২৭ শতাংশ
বহরমপুর – ৭৭.৫৪ শতাংশ
বর্ধমান পূর্ব – ৮২.৮৫ শতাংশ
বর্ধমান দুর্গাপুর – ৮০.৭২ শতাংশ
বীরভূম – ৮১.৯১ শতাংশ
বোলপুর – ৮২.৬৬ শতাংশ
কৃষ্ণনগর – ৮০.৬৫ শতাংশ
রানাঘাট – ৮১.৮৭ শতাংশ

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...