Monday, April 6, 2026

আইপিএল-এ ব্যর্থ হার্দিক এবার মুখ খুললেন নিজের অধিনায়কত্ব নিয়ে

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর অধিনায়কত্ব নিয়ে উঠেছে বার বার প্রশ্ন। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র চারটিতে জিতেছেন তিনি।আজ শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে দল । তার আগে নিজের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হার্দিক। জানালেন, তিনি ফলাফল নিয়ে একেবারেই ভাবেন না।

এই নিয়ে হার্দিক বলেন, “ আমি ফলাফলের উপর নির্ভর করি না। আমি খেলোয়াড়দের মানসিকতা ও তাদের প্রচেষ্টার দিকে খেয়াল রাখি। যদি আমি দেখি ওরা দলের জন্য খেলছে, তাহলে আমার কোনও সমস্যা নেই। কারণ, আমি জানি, দলের জন্য খেললে একদিন আমরা সফল হবই।” এখানেই না থেমে হার্দিক আরও বলেন, “ আমার অধিনায়কত্বের ধরন খুবই সহজ। আমি দলের বাকি ১০ সতীর্থের সঙ্গে মিলে খেলি। মন্ত্রটা খুব সহজ। বাকিদের দিকে নজর দেওয়া, ওদের উপর ভরসা দেখানো, ওদের ভালবাসা আমার কাজ। আমি শুধু ওদের কাছে একটাই দাবি করি। মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দাও।“

চলতি আইপিএল-এ একেবারেই ব্যর্থ মুম্বই। ব্যর্থ হার্দিকও। ১৩টি ম্যাচে ২০০ রান করেছেন তিনি। গড় ১৮.১৮। স্ট্রাইক রেট ১৩৮। তাঁর সর্বাধিক রান ৪৬। বল হাতে ১৩টি ম্যাচে ৩৪ ওভার বল করেছেন হার্দিক। নিয়েছেন ১১টি উইকেট। ওভার প্রতি ১০.৫৮ রান দিয়েছেন তিনি।

আরও পড়ুন- নিজের অবসরের কথা পরিবার ছাড়াও এই কাছের বন্ধুকে বলেছিলেন সুনীল

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...