Monday, April 6, 2026

চাঁদের পর মঙ্গল, নতুন ইতিহাস তৈরির পথে ISRO

Date:

Share post:

চন্দ্রযান ৩ এর (Chandrayan 3)সফল অবতরণ এবং সূর্যপৃষ্ঠে আদিত্য এল ওয়ানের (Aditya L-1) প্রতিস্থাপনের পর এবার লালগ্রহকে টার্গেট করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকেই মঙ্গল (Mars)গ্রহে অবতরণ করতে চলেছে ভারত। চূড়ান্ত প্রস্তুতি চলছে। যদি এক্সপেরিমেন্ট সফল হয় তবে আরও এক ইতিহাস তৈরি করবে ইসরো। আমেরিকা ও চিনের পর কোনও দেশ পৃথিবীর বাইরে কোনও গ্রহে নামবে। আর সেই নামটাই হতে চলেছে ভারতের।

২০৩০ সালের শেষে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর বিজ্ঞানীদের। সেইমতো গগনযান নিয়ে একাধিক পরীক্ষানিরীক্ষা চলছে। এর পাশাপাশি চন্দ্রযান ৩ পাঠানোর জন্য অঙ্ক কষা শুরু হয়েছে। মনে করা হচ্ছে মঙ্গলযানের সাফল্যের উপর ভিত্তি করেই মঙ্গলযান -২ নিয়ে আশাবাদী গবেষকরা। মার্স অরবিটার মিশন ২ এর মাধ্যমে লালগ্রহের মাটিতে পরীক্ষা চালাতে এবার ৪টি পেলোড পাঠাবে ISRO। ২০২৬ সাল নাগাদ মঙ্গলের মাটিতে ইতিহাস গড়বে ভারত।


 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...