Saturday, June 27, 2026

বুকে মীণাক্ষির ট্যাটু! সুজিত বসুর সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

Date:

Share post:

মীণাক্ষি মুখোপাধ্যায়কে (Minakkhi Mukharjee) মুখ করে এখন এগোতে চাইছে আলিমুদ্দিন। লোকসভা নির্বাচনে প্রার্থী না করে, বিমান বসুর (Biman Basu) ‘ক্যাপটেন’কে সারারাজ্যে প্রচারের কাজে লাগাচ্ছে সিপিআইএম। আর মীণাক্ষির অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তবে, সব সীমা পার করলেন সুজিত বসু। বুধবার হুগলি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে চুঁচুড়ার ডি আই মাঠে সভা করেন মীণাক্ষি মুখোপাধ্যায় Minakkhi Mukharjee)। আর এই সভাতেই দেখা গেল বামপন্থী সুজিত বসুকে (Sujit Basu)। হাতে লাল ঝাণ্ডা, খালি গা আর বুকের বাঁদিকে মীণাক্ষির ট্যাটু। তথাকথিত বঙ্গীয় বাম সংস্কৃতির ক্ষেত্রে যা যথেষ্টই বেমানান।

লোকসভা ভোটের শেষের দিকের দফার ভোট গ্রহণের প্রচার চলছে। সংখ্যাতত্বের নিরিখে পিছিয়ে থাকলেও মিছিল-মিটিং সমান তাল চালাচ্ছে CPIM। আর এরকমই এক সভায় মীণাক্ষি মুখোপাধ্যায়ের উপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। আর সেটা এই পর্যায়ে পৌঁছেছে, যে বুকে প্রিয় নেত্রী ট্যাটু করিয়ে ফেলেছেন যুবক। চে গোয়েভারা বা ফিদেল কাস্ত্রোর ট্যাটু করতে হামেশাই দেখা যায় বিদেশে। কিংবদন্তি ফুটবলার মারাদোনার হাতে পায়েও ছিল, তাঁর প্রিয় নেতা চে আর কাস্ত্রোর ট্যাটু। তবে, এখানে সেই কালচার নেই বললেই চলে। সুজিতের বক্তব্য, “মীণাক্ষি এই মুহূর্তে গোটা দলকে উজ্জীবিত করে রেখেছেন। উনিই এখন বাম কর্মী-সমর্থকদের ক্যাপ্টেন। যেভাবে গোটা দলকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি কুর্নিশ জানিয়েই এই উল্কি করিয়েছেন”।

আর ভক্তের আবেগ দেখে কী বলছেন মীণাক্ষি? তাঁর মতে, “কোনও কোন কর্মীর এক একজন নেতাকে খুব পছন্দ হয়। এইগুলির পেছনে আদর্শ, নীতি কাজ করে। কিন্তু এই কালচার যাতে নেগেটিভ দিকে না গড়িয়ে যায় সেই দিকও দেখতে হবে”। একই সাথে মীনাক্ষী ধন্যবাদ দেন বাম কর্মী-সমর্থকদের একসাথে আদর্শ নিয়ে লড়াবার জন্য।

আরও পড়ুন- অসমাপ্ত প্রেমে প্রাক্তনের প্রতিহিংসা! ‘অযোগ্য’ ট্রেলারে প্রশ্নের মুখে সম্পর্কের রসায়ন

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...