Saturday, April 4, 2026

স্বস্তিতে বলিউড, শাহরুখ-অমিতাভের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ!

Date:

Share post:

সুপারস্টার বলেই কি পক্ষপাতিত্ব? তা না হলে কেনই বা গুটখা কিংবা পানমশলার বিজ্ঞাপনে শাহরুখ খান (Shahrukh Khan), অজয় দেবগণ (Ajay Devgan),অক্ষয় কুমার (Akshyay Kumar),অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),টাইগার শ্রফ থেকে সুনীল গাভাসকর (Sunil Gavaskar),কপিলদেব (Kapil Dev),বীরেন্দ্র শেহবাগদের অভিনয় সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে মামলা হলে তাতে কিছুটা সাবধানী রায় দিতে দেখা যায় আদালতকে! বম্বে হাইকোর্টের (Bombay High Court)সাম্প্রতিক রায়ে ঠিক যেন এই প্রশ্নই উঁকি দিচ্ছে। জনপ্রিয় তারকা হয়েও কেন গুটখা বা তামাকজাত দ্রব্যের প্রচার করবেন – এই মর্মে শাহরুখ – অমিতাভের বিরুদ্ধে মামলা শুরুর আগেই আদালত সেই সম্ভাবনা খারিজ করে দিল। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানালো, চাইলেই সুপারস্টারদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনী ভিডিওতে তারকামুখ দেখে অনুরাগীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে এলাহাবাদ কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা হয় অক্ষয়, অজয়, শাহরুখদের বিরুদ্ধে। যথেষ্ট বিপাকে পড়তে হয় তারকাদের। তবে বম্বে হাইকোর্ট এবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার , সুনীল গাভাসকরদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আবেদন খারিজ করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কি তারকা বলেই বাড়তি সুবিধা? আদালত বলছে তা নয়, আসলে ঠিকভাবে পিটিশন করা হয়নি। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি আরিফ এস ডক্টরের বেঞ্চের তরফে জানানো হয়েছে, যিনি পিটিশন করেছেন তিনি ভাল করে রিসার্চ বা পড়াশোনা না করেই আদালতের কাছে এসেছেন। এর সঙ্গে তারকা হওয়া বা না হওয়ার কোনও সম্পর্ক নেই। সাধারণ দুঃস্থ মানুষদের হয়ে বা সমাজের উন্নতির জন্য কোনও মামলা দায়ের করতে চাইলে অবশ্যই আদালত সেটা শুনবে। কিন্তু ভুল পিটিশনে আর আমল দেবে না কোর্ট। তাই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...