Wednesday, June 24, 2026

গরমের হাত থেকে মিলবে না মুক্তি! আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস আলিপুরের 

Date:

Share post:

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। পাশাপাশি আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। তবে সোমবার থেকে রাজ্যে স্বস্তির বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। এছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরম জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ জুড়ে রাজ্য ঝড়বৃষ্টি চলবে। তবে সেই সঙ্গে থাকবে গরমও। আলিপুর জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। আর নিম্নচাপ তৈরি হলে, তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। বাকি জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শনিবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেই রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি।


Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...