Saturday, April 4, 2026

শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধল আইএফএ

Date:

Share post:

বাংলার ফুটবলে নতুন রেখা আনল শ্রাচী স্পোর্টস। বলা ভালো আইএফএ নতুন বাণিজ্যিক সহযোগী পেল। শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। শনিবাবাংলার ফুটবলে নতুন রেখা আনল শ্রাচী স্পোর্টস। বলা ভালো আইএফএ নতুন বাণিজ্যিক সহযোগী পেল। শ্রাচী স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধল বঙ্গ ফুটবলেরর শহরের একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই গাঁটছড়ার কথা ঘোষণা করা হয়।

কলকাতা লিগ, শিল্ড এবং ফুটসল প্রতিযোগিতার জন্য স্পনসর, টিভি সম্প্রচার এবং বাণিজ্যিকরণের দায়িত্ব থাকবে শ্রাচী স্পোর্টসের উপর। আপাতত তিন বছরের চুক্তি। প্রথম বছরে আইএফএ পাবে আড়াই কোটি টাকা। এছাড়াও জেলা লিগ, টুর্নামেন্ট আয়োজন, কোচেদের প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়েও সাহায্য করবে আইএফএ-র নতুন সহযোগী। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করবে আইএফএ-র নতুন সঙ্গী।

এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “বাংলার ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বাংলার বিভিন্ন এলাকায় ফুটবলের প্রসার ঘটাতে এই বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।“

আরও পড়ুন- রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে হার ইস্টবেঙ্গলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...