Saturday, April 4, 2026

দিলীপ-অভিজিতের পর এবার সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

Date:

Share post:

লোকসভা ভোটের মধ্যেই ফের বিপাকে রাজ্য বিজেপি। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। এর আগে কুকথা বলার জন্য বিজেপির দুই প্রার্থী দিলীপ ঘোষ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল কমিশন। এবার সেই তালিকায় খোদ রাজ্য বিজেপি সভাপতি।

সুকান্তকে মূলত দুটি কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই শোকজ করল নির্বাচন কমিশন।

এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে পৃথক ভাবে শোকজ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। গত ৪ মে অন্য একটি বিজ্ঞাপন কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদারকে দ্বিতীয় শোকজ করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়েও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জানানো হয় কমিশনের কাছে, তার পরেই কমিশন এর আজ দ্বিতীয় শোকজ। দু’টি ঘটনার প্রেক্ষিতেই বিজেপির রাজ্য সভাপতিকে ২১ মে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন – রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে হার ইস্টবেঙ্গলের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...