Wednesday, June 24, 2026

আপ নেতাদের জেলে ভরাই উদ্দেশ্য! বিজেপির সদর দফতরে পৌঁছে মোদিকে ধুয়ে দিলেন কেজরি

Date:

Share post:

যেভাবেই হোক আপ (AAP) নেতা-কর্মীদের জেলে ভরতে হবে! এই উদ্দেশে লোকসভা ভোটের (Loksabha Election) আবহে আম আদমি পার্টিকে ঠেকাতে অপারেশন ঝাড়ু চালাচ্ছে বিজেপি (BJP)। দিল্লির মুখ্যমন্ত্রীকে (Delhi Chief Minister) গায়ের জোরে জেলে আটকে রাখতে না পারলেও আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে (Swati Malliwal) টোপ হিসাবে ব্যবহার করে আপ নেতাদের গ্রেফতার ও হেনস্থা করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার। আর তারই প্রতিবাদে চরম ক্ষুব্ধ হয়ে রবিবারই আপ নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সদর দফতরে পৌঁছে যান কেজরি। শনিবারই মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে আপ সুপ্রিমো জানান, রবিবার কর্মী, সমর্থকদের নিয়ে বিজেপির সদর দফতরে যাব, যাকে পারবেন গ্রেফতার করবেন। পারলে সমস্ত নেতাকেই গ্রেফতারের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন আবগারি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী। শনিবারই স্বাতী মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)।

কেজরিওয়ালের চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়েই সকাল থেকে রাজধানী শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কথা মতো এদিন বেলার দিকে বিজেপি সদর দফতরে কর্মী, সমর্থকদের নিয়ে কেজরিওয়াল পৌঁছলেও পুলিশি তৎপরতায় বড়সড় কোনও অশান্তি ছড়ায়নি বলে খবর। এরপরই দলীয় দফতরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির ভাঁওতাবাজির রাজনীতির পাশাপাশি মোদিকে ধুয়ে দেন কেজরি। তিনি সাফ বলেন, আপকে ঠেকাতে ‘অপারেশন ঝাড়ু’ চালাচ্ছে বিজেপি। উদ্দেশ্য হল যেভাবেই হোক আপ নেতাকর্মীদের জেলে ভরা। বিজেপির লক্ষ্য, আমাদের দল যাতে আরও বড় না হয়ে ওঠে, সেকারণে একের পর এক প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যাচ্ছেন মোদি।

কেজরিওয়াল মনে করিয়ে দেন, অপারেশন ঝাড়ু ব্যবহারে আপের শীর্ষ নেতৃত্বকে আগামীদিনে একে একে গ্রেফতারের ছক করছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। কেজরি দাবি করেন, ইতিমধ্যে ইডির আইনজীবীরা আদালতকে জানিয়েছেন নির্বাচনের পর আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হবে। তারা আরও জানিয়েছেন, এখন অ্যাকাউন্ট বন্ধ করলে নির্বাচনে সমবেদনা পাবে আপ। সেকারণে ভোটের পর এসব ব্যবস্থা নেওয়া হবে। কেজরির দাবি, গ্রেফতার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং দলীয় দফতর বন্ধ করা আপের বিরুদ্ধে এই তিন পরিকল্পনা নিয়েছে বিজেপি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...