Wednesday, June 24, 2026

যোগীরাজ্যে আয়কর হানা, একদিনে উদ্ধার ৬০ কোটি!

Date:

Share post:

ভোটের মরশুমে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলেন আয়কর আধিকারিকরা (Income tax officials)। উত্তরপ্রদেশের আগরায় (Agra, Uttarpradesh) শনিবার বিকেল থেকে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে তল্লাশি অভিযান শুরু হয়। সূত্রের খবর এক ব্যবসায়ীর বাড়ি থেকেই একদিনে প্রায় ৬০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ব্যবসায়ীদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।

তিন ব্যবসায়ীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়ে তল্লাশি অভিযান শুরু হয়। রবিবার সকালেও ওই তিন ব্যবসায়ীর সঙ্গে কথাবার্তা বলছেন আধিকারিকরা, চলছে তল্লাশিও। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা রুজু করা হয়েছে তিন জনের বিরুদ্ধে। আরও টাকা উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যাংকের কর্মচারী এবং টাকা গোনার মেশিন আনানো হয়েছে।

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...